1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী প্যারোলে মুক্তি পাননি ছাত্রলীগ নেতা, কারাফটকে দেখলেন বাবার লাশ নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আকাশ আরো ৫ হাজার জনবলসহ নিজস্ব ভবন চায় পিবিআই পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক: ইসির নির্দেশনা সৈয়দপুরে মায়ের সুস্থতার দোয়া চেয়ে দানবাক্সে স্বর্ণ ও টাকা রেখে সন্তানের আবেগঘন চিরকুট বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

বরগুনায় ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫৪ জন দেখেছেন

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনি এবং বরগুনা জেলা শাখার সদস্য তপু সরকারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি। তবে জেলা ছাত্রদলের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর একাধিক মাদক মামলার আসামি বরগুনা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক শিশির ও তার ভাই জেলা ছাত্রদলের সদস্য তপু সরকার এবং বরগুনা জেলা ছাত্রদলের সহসভাপতি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনির নেতৃত্বে এক সাংবাদিককে দফায় দফায় মারধর কর হয়। একপর্যায়ে পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করতে এলে তাদের সামনেও হামলা চালায় অভিযুক্ত ছাত্রদল নেতারা।

অব্যাহতিসহ এ বিষয়ে সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা মেহেদী হাসান রনি ও তপু সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ ছাড় পাবে না। জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউই পার পাবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )