1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপে প্রথমবারের মতো ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৯৪ জন দেখেছেন

ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত আরও নিখুঁত করতে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেটে চালু হয়েছিল স্মার্ট রিপ্লে সিস্টেম। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ব্যবহার করা হয় এ পদ্ধতি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে স্মার্ট রিপ্লে সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আর এর শুরুটা হচ্ছে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাঠে গড়ানো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতি এ কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ম্যাচ সম্প্রচারের জন্য এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যবহা করা হয়েছে ২৮টি ক্যামেরা। ১০ দলের অংশ গ্রহণে নবম আসরে সর্বমোট ম্যাচ হবে ২৩টি। আইসিসি জানিয়েছে প্রতিটি ম্যাচেই থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

স্মার্ট রিপ্লে সিস্টেম ব্যবহার নিয়ে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, টিভি আম্পায়ারকে নিখুঁত সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য ডিআরএসে এবার হক-আই স্মার্ট রিপ্লে সিস্টেম থাকবে। যার ফলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন এঙ্গেল থেকে ফুটেজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা।

কোনো সিদ্ধান্ত যাচাই করার ক্ষেত্রে রিভিউতে শুধুমাত্র ম্যাচ সম্প্রচারকারী ক্যামেরার ফুটেজের উপর নির্ভর করতে হতো টিভি আম্পায়ারদের। স্মার্ট রিভিউ সিস্টেম যুক্ত হওয়ার পর সেটাতে অনেক পরিবর্তন আসে। সম্প্রচারকারী ক্যামেরার পাশাপাশি মাঠে আরও ৮টি হক-আই ক্যামেরা ব্যবহার করা হয়। নতুন নিয়মে একই রুমে বসে থাকা হক অপারেটরদের কাছ থেকে ইনপুট নেবেন টিভি আম্পায়াররা।

ফলে তৃতীয় আম্পায়ার ও হক-আই অপারেটরদের মাঝে সংযোগ স্থাপনের জন্য এখন থেকে সম্প্রচারকারী পরিচালকের প্রয়োজন পড়বে না। যে কোনো বলের রিপ্লে দেখতে নিজের কক্ষে থাকা হক-আই পরিচালনা ব্যক্তিদের কাছ থেকে সরাসরি ফুটেজ পাবেন টিভি আম্পায়ার।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে নারী বিশ্বকাপের নবম আসর। যদিও বৈশ্বিক এ টুর্নামেন্টের আয়োজন ছিল বাংলাদেশ। তবে ক্ষমতার পালাবদলের পর সৃষ্ট পরিস্থিতির অযুহাতে বাংলাদেশ থেকে সরিয়ে মরুর দেশটিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )