1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

‘মায়া’র বিশেষ প্রদর্শনী, হাজির হলেন একঝাঁক তারকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

দাম্পত্য জীবনে মানুষের নানান টানাপোড়েন থাকে। কিন্তু তার পরও কী অদ্ভূত মায়ায় মানুষ দু জন দু জনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারাটা জীবন। এমন গল্পকে উপজিব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম মায়া । মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপড়েনসহ সমাজের নানান বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি। যাতে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও সারিকা সাবরিন। তুফান ছবির সাফল্যের পর নির্মাতা রায়হান রাফীর ওটিটির চমক হচ্ছে এই মায়া।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিঞ্জ ওটিটিতে মুক্তি পেয়েছে বিউটি ব্র্যান্ড লিলি নিবেদিত ওয়েব ফিল্ম মায়া । তবে সাদামাটাভাবে মুক্তি পায়নি এটি। সঙ্গে লিলির নিবেদন থাকায় আড়ম্বপূর্ণ প্রিমিয়ার শোয়ের আয়োজন করেই মুক্তি দেওয়া হয়েছে বিঞ্জে। যে আয়োজন ছিল তারকায় ঠাসা। মায়ার মামনুন ইমন, সারিকা সাবরিন ও রায়হান রাফী ছাড়াও রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুকসহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আরও ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকসহ অনেকেই।

অনুষ্ঠান শেষে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মায়ার অভিনেতা ইমন বলেন, এটি আমার প্রথম ওটিটি কনটেন্ট, তাই আমার জন্য, মায়া সত্যিই মায়াময়। রায়হান রাফী তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে দর্শকদের নিয়ে গেছেন এক সম্পূর্ণ ভিন্ন আবহে। আমি আশা রাখি মায়া দর্শকদের ভালোবাসায় একটি সুপারহিট ওটিটি কনটেন্ট হিসেবে জায়গা করে নেবে। লিলিকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।

নিজের ছবির বিশেষ প্রদর্শনীতে এসে গণমাধ্যমের সামনে রাফী বলেন, এটা আমার একদমই অন্যরকম একটা ছবি। আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটি তুফানের আগেই বানিয়েছিলাম। এটা বানানোর আগে চিন্তা করছিলাম এই সিনেমাতে আমি এম দু জনকে কাস্ট করব যারা এক সময়ে বড় স্টার ছিল, অনেক জনপ্রিয় ছিল এবং এখনও কাজ করছে। চিন্তামত ওই সময়ের একটা জনপ্রিয় জুটিকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। তারা হলেন ইমন-সারিকা। আমার চ্যালেঞ্জ ছিল যে এই দু জনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন। তবে আমি বলব, যারা তুফান দেখেছেন তারা মায়া দেখবেন। ওটিটির হলেও এটি দারুণ ও মানবিক গল্পের ছবি। যে গল্প দেখে কখনও আপনি আবেগপ্রবণ হবেন, আশপাশের অনেক কিছুর সঙ্গে মিল পাবেন।

প্রিমিয়ারে হাজির হয়ে বিদ্যা সিনহা মিম বলেন,যে কন্টেন্টের নির্মাতা রায়হান রাফী সেটা নতুন কিছুই হবে বলে আমার বিশ্বাস ছিল। সেই সঙ্গে ইমন ভাইয়াকে অনেক দিন নতুন একটা লুকে দেখেছি। আমি প্রথমে ট্রেলার দেখেও ইমন ভাইয়াকে মোবাইল ফোন করে তাকে অন্যরকম লাগছে সেটা জানিয়েছি। সারিকাকেও নতুন রুপে হাজির করা হয়েছে। এই ওয়েব ফিল্মের তিনজন মানুষই আমার খুব কাছের। আর মায়ার টেইলার আমার এত বেশি ভালো লেগেছে যে এর প্রিমিয়ার শো তাই মিস করতে চাইনি। বড় পর্দায় দেখতে চলে এসেছি। ধন্যবাদ লিলিকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য।

মায়া দেখার পর দীঘি বলেন, ওয়েব ফিল্মটিতে আমি ইমন ভাই ও সারিকা আপু উভয়কেই নতুনভাবে আবিস্কার করলাম। এখানে উভয় দারুণ অভিনয় করেছেন। অবশ্য গল্পে দারুণ অভিনয় করার সুযোগও ছিল। আমার কাছে মনে হয়েছে দু জনই পাল্লা দিয়ে এতে অভিনয় করেছেন।

উল্লেখ্য, দেশের প্রথম সারির বিউটি ব্র্যান্ড লিলি শুরু থেকেই দেশীয় শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের কনটেন্ট ও প্রচারণামূলক ইভেন্ট পৃষ্ঠপোষকতা করে আসছে ব্র্যান্ডটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )