1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

তামিমের ভূমিকা জানালেন ফারুক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন

বিসিবি কার্যালয়ে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার বিপিএলের পারিশ্রমিকের বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে কথা বলেছেন। সেখানেই তারা বিসিবি সভাপতির কাছে পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও বিপিএলটা যেন ঠিকঠাকমতো আয়োজন করা হয় সেই কথা বলেন। আর ক্রিকেটারদের এই বৈঠক শান্ত-মিরাজদেন সাথে ছিলেন তামিম ইকবালও।

বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে আজ বিসিবি সভাপতিকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ক্রিকেটারদের পাকিস্তান জয়ের বোনাস দেওয়ার অনুষ্ঠানেই সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তামিম এসেছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এ রকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’ ‘এখন যেহেতু কঠিন সময়, এতে আমাদের লিগগুলো, বিপিএল, এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে কী হতে পারে।’

তামিম যে এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নেননি, সেটি উল্লেখ করে ফারুক আহমেদ বলেছেন, ‘আপাতত ক্রিকেটার (হিসেবেই এসেছেন তামিম)। অবসর নিয়েছে নাকি?’

ক্রিকেটারদের বোনাসের প্রসঙ্গে ফারুক আহমেদের বক্তব্য, ‘আপনারা সবাই জানেন, আজকে ক্রিকেট বোর্ডেরই একটা অনুষ্ঠান ছিল। আমরা ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদিও পাকিস্তান সফরের ফলাফলের পর দেখা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন। আজকে তিনি বিশেষভাবে আলাদা করে দেখা করতে চেয়েছেন। আপনারা জানেন, কালকে দল ভারত সফরে চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সফর। এ জন্য মূলত আজ এ আয়োজন।’

বোনাসের একটা অংশ ক্রিকেটাররা বন্যায় ক্ষতিগ্রস্তের দিতে চান বলে জানান বিসিবি সভাপতি। তাঁর কথা, ‘আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি। বন্যা গেল, তারপর এত ছাত্র-জনতা স্ট্রাগল করছে…২০ হাজারের মতো। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তারা (বোনাসের) একটা অংশ দেবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )