1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আকাশ আরো ৫ হাজার জনবলসহ নিজস্ব ভবন চায় পিবিআই পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক: ইসির নির্দেশনা সৈয়দপুরে মায়ের সুস্থতার দোয়া চেয়ে দানবাক্সে স্বর্ণ ও টাকা রেখে সন্তানের আবেগঘন চিরকুট বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের জকসু নেতাকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেত্রী ১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার হাম প্রতিরোধে বাংলাদেশকে অর্থ সহায়তা দিচ্ছে ইইউ

হবিগঞ্জে আওয়ামী লীগ অফিসে আগুন, এমপির বাসায় হামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৩৩ জন দেখেছেন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় ও স্থানীয় সংসদ সদস্যের বাসায় হামলা চালায়। সংঘর্ষ চলাকালে মোস্তাক মিয়া (২৮) নামের এক শ্রমিক নিহত হন।

শুক্রবার (২ আগস্ট) হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ এর অংশ হিসেবে জুমার নামাজের পর হবিগঞ্জে শহরের বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। বেলা আড়াইটার দিকে নূরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ খবর ছড়িয়ে পড়লে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা এসে তাদের ধাওয়া দেয়। তখন আওয়ামী লীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ে ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে। এ সময় তারা সংসদ সদস্যের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। বিকাল সোয়া ৪টায় পুলিশ এসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। এ সময় তারা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির গণমাধ্যমকে জানান, বিএনপি-জামায়াত ও শিবিরের লোকজন আমার বাসায় হামলা চালিয়েছে।

এদিকে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ চলাকালে মোস্তাক মিয়া (২৪) একজন নিহত হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )