1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

দল থেকে বেইমানদের আগাছা উপড়ে ফেলতে হবে;রংপুরে সুজীত রায় নন্দী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৩ জন দেখেছেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজীত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বিজয় অর্জন করা কঠিন, রক্ষা করা আরও কঠিন। আমরা গভীর ষড়যন্ত্র মোকাবেলা করে ৭ই জানুয়ারী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসিন হয়েছি। মানুষের কাছে আমরা যে ওয়াদা দিয়েছে তা পূরণ করতে হবে। যারা আমাদের দলের সাথে বেইমানী করবে তারা দলের শত্রু, সভ্যতার শত্রু, মানবতার শত্রু। দল থেকে বেইমানদের আগাছা উপড়ে ফেলতে হবে। এটার সাথে আমরা কোন কম্প্রোমাইজ করবো না।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে রংপুর টাউন হল মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কর্মী সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের ৭৫ তম বছর পূর্তি উৎসব করছি। এটি আমাদের সকলের জন্য অহংকারের, গর্বের ও গৌরবের। এ সংগঠনের বয়স হয়েছে কিন্তু তারুণ্যের গতিতে এগিয়ে চলছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক লিডারশীপের কারণে সংগঠন এখনও তারুণ্যদীপ্ত। তাই আওয়ামী লীগের পতাকাতলে নতুন প্রজন্মকে নিয়ে আসতে হবে। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমি, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, সংরক্ষিত নারী সংসদ সদস্য নাছিমা জামান ববি, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,জয়নাল আবেদীন, অ্যাড. আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু,জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা চৈতী, যুব মহিলা লীগের আহ্বায়ক সুরাইয়া আক্তার, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি,মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু, জেলা কৃষক লীগের প্রাণকৃষ্ণ গোস্বামী সহ অন্যরা। এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )