1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৩৭ জন দেখেছেন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বুধবার (০৩ জুলাই) সংস্থার ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় শান্ত খানের বিরুদ্ধে তিন কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে বলে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুদক শান্ত খান, তার স্ত্রী ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বিবরণী ২১ দিনের মধ্যে দাখিলের জন্য নোটিস দিয়েছিল।

শান্ত খান দুদকের নোটিস গ্রহণ করলেও নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি বা সময় বাড়ানোর আবেদনও করেননি।

এজাহারে আরও বলা হয়, দুদকের অনুসন্ধানে ও বিভিন্ন নথিপত্র পর্যালোচনায় শান্ত খানের নামে ১৩ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ২৭২ টাকার স্থাবর সম্পদ এবং ২ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ২২৮ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এছাড়া ২০১৮-১৯ করবর্ষ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ১৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। শান্ত খানের পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ অর্জিত মোট সম্পদের পরিমাণ ১৬ কোটি ৮ লাখ ৫২ হাজার টাকা।

অনুসন্ধানে এই অর্জিত সম্পদের বিপরীতে তার ১২ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা আয়ের উৎসের তথ্য পাওয়া যায়। তার বৈধ আয়ের তুলনায় অতিরিক্ত সম্পদের পরিমাণ তিন কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শান্ত খানের। এরপর বঙ্গবন্ধুর শৈশব, কৈশোরের ঘটনাবলী নিয়ে নির্মিত ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’, ‘বিক্ষোভ’, ‘বুবুজান’ সিনেমায় অভিনয় করেন তিনি।

তার বাবা চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান। ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২২ সালে তার বিরুদ্ধেও মামলা করেছিল দুদক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )