1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায় জানাতে মানুষের ঢল লংমার্চ থেকে ফেরার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু মিরপুরে চলন্ত বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি সার সংকট নিয়ে বক্তব্য দিতে রাজি নন কৃষি কর্মকর্তা, সাংবাদিকদের হুমকি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা পাবেন

এবার থানার ওয়াশ রুমে রাসেলস ভাইপার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০১ জন দেখেছেন

রাজশাহীর চারঘাট মডেল থানার ওয়াশ রুম থেকে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া সাপ) উদ্ধার করা হয়েছে। এরপর সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের ওয়াশ রুম থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে ওয়াশরুমে যান পরিদর্শক আফজাল হোসেন। বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তার দিকে তেড়ে আসে। শব্দ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পা সরিয়ে সতর্ক হোন। এ সময় সাপটি আবার পানির পাইপে ঢুকে যায়। পরে বাকি পুলিশ সদস্যরা এসে সাপটিকে বের করে মেরে ফেলে।

চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, থানার ওয়াশ রুম থেকে একটি সাপ উদ্ধার করা হয়েছে। পরে তাকে মেরে ফেলা হয়েছে। কয়েকদিন আগে থানা চত্বর পরিষ্কার করা হয়। পুলিশ সদস্যদেরও সতর্ক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )