1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপে ব্যর্থ, বিদেশি লিগ খেলতে যাচ্ছেন সাকিব-মুস্তাফিজরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১৯ জন দেখেছেন

বাংলাদেশের সামনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুযোগ এসেছিল। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি সাকিব-শান্তরা। সুপার এইটে তিন ম্যাচের তিনটিতে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ পর্ব শেষে শুক্রবার (২৮ জুন) সকালে ঢাকায় এসে পৌঁছেছে টিম টাইগার্স।

পরবর্তী সূচি অনুযায়ী, আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারিত দিল্লির কন্ডিশনের কথা বিবেচনা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) সিরিজটি স্থগিত করতে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে।

আফগানিস্তান সিরিজ স্থগিত হওয়ায় বিদেশি লিগ খেলতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এনওসি দেবে বিসিবি। এ সময় কানাডা ও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে। বিসিবি বেশ কয়েকজন ক্রিকেটারকে এনওসি দিয়েছে।

আগামী ১ জুলাই থেকে শুরু হবে এলপিএলের ৫ম আসর। লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্স দলে আছেন মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। কলম্বো স্ট্রাইকার্স দলে রয়েছেন তাসকিন আহমেদ। এরপর ২৫ জুলাই শুরু হবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এই লিগে বাংলা টাইগার্স ও মিসিসাগুয়া সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামকে দলে নিয়েছে। এই টুর্নামেন্টে মোহাম্মদ সাইফউদ্দিন এবং রিশাদ হোসেন মন্ট্রিল টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের হয়ে খেলবেন।

এর আগে ৫ জুলাই থেকে সাকিব আল হাসান লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ ক্রিকেটে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )