1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

দেশের অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে গেছে: পলক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রায় অর্ধ কোটি মানুষ অনলাইন জুয়ায় জড়িত। তবে এরই মধ্যে সমাজে মারাত্মক ব্যাধি হয়ে ওঠা এই জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেছেন, দেশের প্রায় অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে গেছে। তবে প্রতিনিয়ত এসব জুয়ার সাইট বন্ধ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুই হাজার ৬০০টির মতো জুয়ার সাইট বন্ধ করেছি। মোবাইল অ্যাপগুলোও প্রতিনিয়ত বন্ধ করা হচ্ছে। এটি নিয়মিত কার্যক্রম।

সোমবার (২৪ জুন) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পলক বলেন, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয় সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। এমনকি অনেক বয়স্ক এবং অবসরপ্রাপ্তরাও এসবের সঙ্গে জড়িত হচ্ছেন। আমরা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে দেখেছি প্রায় ৫০ লাখ মানুষ অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরের সময় দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এই সফরে আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। একটি হচ্ছে ভিশন পার্টনারশিপ ডকুমেন্টস ফর ডিজিটাল পার্টনারশিপ। যেটা ভারতে ‘বিকশিত ভারত-২০৪৭’ হিসেবে পরিচিত। এর আওতায় ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত, উচ্চ-আয়ের দেশ হতে চায়। আর প্রধানমন্ত্রীর ভিশন হচ্ছে ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ তৈরি করা। এ জন্য দরকার উন্নত প্রযুক্তি। দুই দেশ এসব বিষয়ে একসঙ্গে কাজ করব। সেজন্য ভিশন পার্টনারশিপ ডিজিটাল ডকুমেন্টস সই করেছি।

জুনাইদ আহমেদ পলক আরও জানান, ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) সঙ্গেও কাজ করবে বাংলাদেশ। যৌথভাবে একটি ছোট স্যাটেলাইট তৈরি করা হবে, যেখানে ভারত প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর বাংলাদেশ থেকে প্রায় ৫০ জন ছেলেমেয়েকে এ কাজে লাগানো হবে, যারা ইসরো ভিজিট করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )