1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বেলজিয়ামকে হারিয়ে ইউরোতে অঘটনের জন্ম দিলো স্লোভাকিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

বেলজিয়াম কেবল নিজেদেরকে দোষারোপ করতে পারে এই হারের জন্য। গোল হজমের পর গোলের সুযোগ তৈরি করেও কখনো স্ট্রাইকারদের ব্যর্থতায় আবার কখনো ভিএআর কিংবা অফসাইডের কারণে কপাল পুড়েছে বেলজিয়ামের। বেশ কয়েকবার গোল বাতিল হওয়ায় স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারতে হলো লুকাকু-কেভিন ডি ব্রুইনাদের। অন্যদিকে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম অঘটনের জন্ম দিলো স্লোভাকিয়া।

ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ দশে থাকা বেলজিয়ামের এই ম্যাচে জয়টা অনেকাংশেই নিশ্চিত বলে ধরে রেখেছিল ফুটবলবোদ্ধারা। সে লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বেলজিয়াম। তবে শেষ পর্যন্ত তাদের দেখতে হলো মুদ্রার উল্টো পিঠ।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন লুকাকু। ডি ব্রুইনার পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে একা পেয়েও সোজাসুজি কিক নেন তিনি। ফলাফল ব্যর্থতা।

কোনোকিছু বুঝে ওঠার আগেই নিজেদের ভুলে গোল খেয়ে বসে বেলজিয়াম। নিজেদের অর্ধে থ্রো পেলে সেটি ভুলে স্লোভাক খেলোয়াড়দের কাছে চলে যায়। জুরাজ কুচকার শট রুখে দিলেও ইভান শ্রানাজের শট আর রুখতে পারেননি বেলজিয়াম গোলরক্ষক।

১-০ গোলে পিছিয়ে পড়ে খেলার ধার আরো বাড়ায় বেলজিয়াম। কিন্তু গোলের তেমন সুযোগ তৈরি করতে পারছিল না তারা। উল্টো ৩১ মিনিটে স্লোভাকিয়ার বোজেনিকের শট কাস্তেলস তালুবন্দি করলে এ যাত্রায় রক্ষা পায় বেলজিয়াম।

প্রথমার্ধের ৪১ মিনিটে আবারো গোলরক্ষককে একা পেয়ে গোল দিতে ব্যর্থ হন লুকাকু। এবার বল চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে।

বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে লুকাকু গোল করেন। কিন্তু ভিএআরে দেখা যায়, তিনি অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়। ৬২ মিনিটে আবারো লুকাকুর ভলি শট বাইরে চলে যায়।

গোল মিসের পসরা সাজিয়ে বসা লুকাকুদের হয়ে ৮১ মিনিটে ওনানা ডি বক্সের ভেতর হেডে গোল করার চেষ্টা করেও ব্যর্থ হন। ৮৬ মিনিটে আবারো গোল করেন লুকাকু। তবে এবার বিল্ড ইন প্লে-তে হ্যান্ড বল হওয়ায় ভিএআর চেকে এই গোলটিও বাতিল করেন রেফারি। অবশেষে ১-০ গোলের পরাজয়ে পরের রাউন্ডে ওঠাটা অনেক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )