1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে কোপার প্রস্তুতি সারল ব্রাজিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৮৮ জন দেখেছেন

কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। বৃহস্পতিবার (১৩ জুন) ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়াল্ড স্টেডিয়ামে প্রথম হাফেই এগিয়ে যায় ব্রাজিল। তবে সেই গোল প্রথম হাফেই শোধ দেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়াল্ড স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। রাফিনহার পাস থেকে ব্রাজিলের হয়ে গোল করেন রদ্রিগো। তবে গোল খেয়ে দমে যায়নি যুক্তরাষ্ট্র। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। আর নয় মিনিট পরই সেই গোল শোধ দেয় স্বাগতিকরা।

ম্যাচের ২৬ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পায় যুক্তরাষ্ট্র। সেই ফ্রি কিক থেকে গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিচ। প্রথম হাফে এই ১-১ সমতাতেই শেষ হয়।

দ্বিতীয় হাফে দুই দলই গোলের বেশকিছু ভালো সুযোগ পেয়েছিলো। ম্যাচের ৫৫ মিনিটে রদ্রিগোর হাফ ভলির শটটি বারের কিছুটা উপর দিয়ে চলে যায়। এদিকে ম্যাচের ৬৮ মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিজেদের হাফ থেকে আক্রমণ সাজিয়ে ব্রাজিলের ডি-বক্সে ঢুকে শট নেন পুলিসিচ। তবে সেই শট দারুণভাবে ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।

বাকি সময়ে তেমন কোন আক্রমণ করতে পারেনি দুই দলই। ফলে ১-১ সমতায় শেষ হয় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ম্যাচটি।

আগামী ২১ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার। ২৫ জুন নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )