1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পেলেকে ছাড়িয়ে গেলেন রোনালদো

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

ইউরোতে মাঠে নামার আগে আরেকটি মাইলফলক ছুঁলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। অনন্য কীর্তি গড়ে ছাড়িয়ে গেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। দলের সেরা তারকার উজ্জ্বল দিনে দাপুটে জয়ে ইউরোর প্রস্তুতি সারলো পর্তুগাল।

মঙ্গলবার (১১ জুন) রাতে প্রীতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচে জোয়াও ফেলিক্স দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন রোনালদো। এই জোড়া গোলেই পেলেকে ছাড়িয়ে যান ৩৯ বছর বয়সী তারকা।

ম্যাচের অষ্টাদশ মিনিটে ডান দিক থেকে ব্রুনো ফার্নান্দেসের পাস বক্সে পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শট নেন ফেলিক্স, সবাইকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। এরপর ৫০তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ছুঁয়ে ফেলেন পেলেকে।

এই গোলের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা ২১ বছর গোলের কীর্তি গড়লেন রোনালদো। পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক ২০০৩ সালে, পরের বছর পান প্রথম গোলের দেখা, সেই থেকে গোল করেছেন প্রতি বছর।

১০ মিনিট পর আরেকটি দারুণ গোলে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। বাঁ দিক থেকে দিয়োগো জটার পাস বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এই গোল দিয়েই ছাড়িয়ে যান পেলেকে। পেলে তার পুরো ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন ৭৭টি, তার চেয়ে এক গোল বেশি নিয়ে উপরে উঠে গেছেন রোনালদো (৭৮টি)। সব মিলিয়ে ক্যারিয়ারে তার গোল হলো ৮৯৫টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )