1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে আফগানিস্তানের চমক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩৩ জন দেখেছেন

গত কয়েক বছর ধরে আইসিসির টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করে আসছে আফগানিস্তান দল। তারই ধারাবাহিকতায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও চমক দেখাচ্ছেন রশিদ খানরা। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ৫৬ রানে অলআউট করে ১২৫ রানের বিশাল জয় পেয়েছিল আফগানিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭৫ রানে অলআউট করে দিয়েছে আফগানরা। ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুুঁজির বিপরীতে ৮৪ রানের ব্যবধানে জিতে রীতিমতো উড়ছে আফগান দল।

আফগানদের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে কিউইরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। কেইন উইলিয়ামসন, ড্যারি মিচেল কোনো ব্যাটারই পারেননি ক্রিজে টিকে থাকতে। ফজল হক ফারুকী, রশিদ খানদের সামনে ব্যাট করতে রীতিমত হিমশিম খেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। রশিদ খান নেন ৪ উইকেট এবং ফারুকী নেন ৩ উইকেট। কিউইদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন গ্লেন ফিলিপস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পেনিংয়ে ১০৩ রানের বিশাল জুটি করেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪১ বলে ৪৪ রান করে আউট হন ইব্রাহিম। এই জুটি ভাঙার পর অবশ্য তেমন একটি সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ৫৫ রান নিতে আরও ৫ উইকেট চলে যায় আফগানদের।

তিনে ব্যাট করতে নেমে ১৩ বলে ২২ রান করে ফেরত যান আজমতউল্লাহ ওমরজাই। ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুরবাজ। ৫৬ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় এই রান করেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটার। ২০তম ওভারে দ্বিতীয় বলে গুরবাজের স্টাম্প ভাঙেন ট্রেন্ট বোল্ট। আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )