1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই : সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১২৭ জন দেখেছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় হোঁচট খেলো বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কাছাকাছি গিয়ে হেরেছিল টাইগাররা। একই ভুল করেছে দ্বিতীয় ম্যাচেও। গতকাল ৬ রানের ব্যবধানে হারে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানান টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল, বড় দল বলে কিছু নেই।, তিনি বলেন, ‘বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। বিশ্বকাপে চাপ থাকবে, নার্ভ ধরে রাখতে হবে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

সাকিব অবশ্য আলাদা করে কাউকে দোষ দিতে চান না, ‘দলগত খেলা এটি। সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে। কাউকে দোষ দিতে চাই না আমি। টি-টোয়েন্টিতে আসলে আপনাকে সবকিছুতে ভালো করতে হবে সব দলের সাথে। এখানে ছোট দল বড় দল নেই। গত ২ ম্যাচ এটাই প্রমাণ হয়েছে ইউএসএ এর পারফরম্যান্সে।’

সাকিবের মতে, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )