1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

প্রথমবার ওয়েব সিরিজে এলিটার গান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১৩ জন দেখেছেন

প্রথমবারের মতো ওয়েব সিরিজের গানে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী এলিটা করিম। ‘কালপুরুষ’ এ ‘মহাকাল’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে তার।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত এলিটা করিম। তিনি বলেন, প্রথমবারের মতো ওটিটিতে গান গাইলাম, আগে তো নাটকে, টেলিভিশনে গান করেছি। কিন্তু ওটিটি প্লাটফর্ম নিয়ে বিশেষ আগ্রহ থাকার কারণ হল এসব প্লাটফর্মে যখন কোনো ক্রিয়েটিভ কাজ আসে তখন এটা কিন্তু শুধু নিজের দেশে না, আন্তজার্তিকভাবে ছড়িয়ে পড়ে।

‘মহাকাল’ শিরোনামের এ গানের সুর ও সংগীত আয়োজন করেছেন অভিষেক ভট্টাচার্য। গানের কথা লিখেছেন পদ্ম। গানটির সহকারী সংগীত প্রযোজক, মিক্স ও মাস্টারিং করেছেন এ.জেড ইশরাক।

গানটি প্রসঙ্গে এলিটা বলেন, এই গানটা একটু অন্য রকম ধরনের। অভিষেকের মিউজিকের ব্যাকগ্রাউন্ড অনেকটা হিন্দুস্তানী ক্লাসিকাল। গানটির সুরও সে ওই ধাঁচের বানিয়েছে। তাছাড়া ‘কালপুরুষ’ থ্রিলার ও সাইন্স ফিকশন মিস্ট্রি ঘরানার ওয়েব সিরিজ। গানটিও ওই ধরনের সাইন্স ফিকশন টাইপের। অভিষেকও মিউজিকটা খুব সুন্দরভাবে ধরতে পেরেছে।

ওয়েব সিরিজ ‘কালপুরুষ পরিচালনা করেছেন সালজার রহমান। গল্প ও চিত্রনাট্যও তারই লেখা। গল্প নিয়ে পরিচালক বলেছেন, একটি মৃত্যুকে ঘিরে গল্প ডালপালা মেলেছে। সিরিজের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিন। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে শিগগিরই মুক্তি পাবে সিরিজটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )