1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রেফারি ম্যাচটাকে ‘খুন’ করেছে: জাভি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

ম্যাচের ফলাফল যেনো কোনক্রমেই মানতে পারছেন না জাভি হার্নান্দেজ। কী করে মানবেন? ৪-২ অ্যাগ্রিগেটে এগিয়ে ছিলেন। সেখানে থেকে কিনা আরও চার গোল হজম করে বাদ পড়লেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে। কদিন পরেই বিদায় জানাবেন প্রাণের প্রিয় ক্লাবকে।

২০১৫ সালে যখন বিদায় নিয়েছিলেন, তখন ক্লাবকে রেখে গিয়েছিলেন সাফল্যের শীর্ষে। তার অধিনায়কত্বেই তো বার্সা জিতেছিল নিজেদের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এরপর কোচ হয়ে ফিরে পেলেন এক বিধ্বস্ত ঘর। সেই দলকে লিগ শিরোপা জেতান গেল বছর। এবার সম্ভাবনা ছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে নেয়ার। কিন্তু পিএসজির কাছে হেরে সেই স্বপ্ন হলো শেষ।

হারটা হয়ত জাভি মেনে নিতেন, যদি রেফারি নিয়ে বিতর্ক না থাকতো। কিন্তু বার্সা-পিএসজির দ্বিতীয় লেগের ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে তো রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাকস! ২৯ মিনিটে বার্সার রক্ষণের নেতা রোনাল্ড আরাউহোকে সরাসরি লালকার্ড দেখিয়েছেন।

এরপর ৬৪ মিনিটে ভিএআর দেখেও বার্সার পেনাল্টি আবেদন নাকচ করেছেন। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন জাভি। রেফারি এরপর তাকেও লাল কার্ড দেখিয়েছেন। সঙ্গে ছিলেন গোলরক্ষক কোচ রোমান দে লা ফুয়েন্তেকে।

ম্যাচ শেষে তাই ইস্তভান কোভাকসের ওপর রাগ উগড়ে দিয়েছেন জাভি, ‘আমরা ক্ষুব্ধ। লাল কার্ডটাই ক্ষতি করেছে। ১১ বনাম ১১ অবস্থায় আমরা ভালোই সংগঠিত ছিলাম। এটাই পুরোপুরিভাবে সবকিছু বদলে দিয়েছে। আমার মতে, আরাউহোকে লাল কার্ড দেখানো বাড়াবাড়ি ছিল।’

ম্যাচ হারের পেছনে আরাউহোর লাল কার্ডকেই বড় করে দেখছেন তিনি, ‘১০ জনে পরিণত হওয়া ভালো ব্যাপার নয়। সেই মুহূর্ত থেকেই এটা ভিন্ন একটা ম্যাচ হয়ে যায়। ম্যাচটা কথা বললে আমরা বুঝব যে সেটাই আসলে সবকিছুর নির্ধারক ছিল।’

এমনকি ম্যাচের শেষে রেফারিকে ডেকে তাকে কড়া কথা শোনাতেও ছাড়েননি জাভি, ‘রেফারিটা সত্যিই বাজে ছিল। আমি তাকে বলেছি, সে বিপর্যয় ডেকে এনেছে। সে লড়াইটাকে শেষ করে দিয়েছে। আমি রেফারিকে নিয়ে কথা বলা পছন্দ করি না, কিন্তু এটা বলতেই হবে।’

রেফারিং নিয়ে ক্ষুব্ধ জাভি দ্বিতীয়ার্ধে বিজ্ঞাপনী বোর্ডে লাথি মেরে নিজেও লাল কার্ড দেখেছেন। যদিও সেটাকে ঠিকই মেনে নিয়েছেন সাবেক এই মিডফিল্ড মায়েস্ত্রা। নিজের লাল কার্ড নিয়ে জাভি বলেন, ‘সেটা আমার ভুল ছিল। দোষটা আমারই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )