1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

১০০তম ম্যাচ রাঙাতে পারল না পন্ত, রাজস্থানের কাছে হার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০১ জন দেখেছেন

ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনার প্রায় দেড় বছর পর আইপিএল দিয়ে আবার ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্ত। সেই ফেরাটা জয়ে রাঙাতে পারেননি দিল্লির অধিনায়ক। বৃহস্পতিবারে দ্বিতীয় ম্যাচটিও হারলেন তিনি।

আইপিএল ক্যারিয়ারে ১০০তম ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্তের। এ ম্যাচটাও রাঙানো হলো না তার। পন্তের দল রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেছে ১২ রানে।

রিয়ান পরাগের ৪৫ বলে অপরাজিত ৮৪ রানে ভর করে রাজস্থান নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে। এই রান তাড়া করতে নেমে দিল্লি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছে ১৭৩।

দিল্লির অধিনায়ক পন্ত টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। ব্যাটিংয়ে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়াল (৫) ও জস বাটলার (১১) ও সঞ্জু স্যামসনের (১৫) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকে দলটি।

সেখান থেকে দলকে লড়াইয়ে রাখেন রবিচন্দ্রন অশ্বিন ও রিয়ান পরাগ। ১৯ বলে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ভারতীয় স্পিনার অশ্বিন। অশ্বিনের সেই ইনিংসের ফলে চাপ কেটে যায় তরুণ পরাগের উপর থেকে। তিনি দ্রুত রান তুলতে শুরু করেন।

শেষ ওভারে পরাগ নিলেন ২৫ রান। নিজে ৪৫ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। জুরেল ১২ বলে ২০ রান করে সঙ্গ দেন তাকে। শিমরন হেটমেয়ার ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। মিচেল মার্শ আউট হয়ে যান ২৩ রান করে। পন্ত মাত্র ২৮ রান করেন। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৪৯ রান। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। এ ছাড়া স্টাবস ২৩ বলে ৪৪ ও অক্ষর ১৩ বলে ১৫ রানে অপরাজিত থেকে শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )