1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

জিএম কাদেরকে সাদ এরশাদের লিগ্যাল নোটিশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

জাতীয় পার্টি (কাদের) থেকে এরশাদপুত্র রাহগীর আল মাহিকে (সাদ এরশাদ) অব্যাহতি দেওয়ায় জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার দেওয়া লিগ্যাল নোটিশে বলা হয়, সাদ এরশাদ গত ৯ মার্চ জাতীয় পার্টির জাতীয় কাউন্সিলে কো-চেয়ারম্যান নির্বাচিত হন। সেখানে আপনি (কাদের) সাদ এরশাদকে কথিত অব্যাহতি নাটকপত্র সাজিয়ে মাহমুদ আলমকে দিয়ে স্বাক্ষর করিয়ে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রকাশনা করে জনসম্মুখে হেয়প্রতিপন্ন করেছেন। যার ধারাবাহিকতা অদ্যাবধি পর্যন্ত বিদ্যমান রেখেছেন সাবেক চেয়ারম্যান হিসেবে।

এমন কাজ করে আপনি সাদ এরশাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তি সম্মান নষ্ট করেছেন। এই রকম মানহানিকর সংবাদ প্রচার করে আপনি ১০০ কোটি টাকার মান সম্মানের ক্ষতি সাধন করেছেন। সেই সঙ্গে পেনাল কোড এর ৪৯৯ ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার এর জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে-২০১৮ এর ২৯ (১) (২) ধারার অপরাধ করেছেন।

এতে আরও বলা হয়, ওই কর্মকাণ্ড করে, আপনি এরশাদপুত্র সাদ এরশাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তি সম্মান নষ্ট করে চলেছেন। এ রকম মানহানিকর সংবাদ প্রচার করে আপনি ১০০ কোটি টাকার মান-সম্মানের ক্ষতি সাধন করেছেন। সঙ্গে সঙ্গে পেনাল কোড-এর ৪৯৯ ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ, প্রচারের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৯(১) (২) ধারার অপরাধ করেছেন। তাই সাদ এরশাদের আদর্শের প্রতি আদর্শিত হয়ে আপনাকে স্ব-উদ্যোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করলাম।

কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা লিগ্যাল নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে জানাবেন। আরও জানাবেন আপনি কীভাবে জনবন্ধু হলেন। অন্যথায় যথা আদালতে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )