1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সৌম্যের বদলি নেমে তামিমের ফিফটি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন

লঙ্কানদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তানজিদ হাসান তামিম। এনামুল হক বিজয়ের সঙ্গে ৫০ রানের জুটি করেন বাঁহাতি এ জুটি ওপেনার।

শ্রীলংকার ইনিংসের সময় ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান ওপেনার সৌম্য সরকার। যে কারণে একাদশে না থেকেও কনকাশন সাব হিসেবে ব্যাটিং করতে নামের তামিম।

ব্যাট হাতে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। আগের দুই ম্যাচে প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে সোমবার বাংলাদেশি ওপেনাররা শ্রীলংকান বোলারদের খেলেছেন দেখেশুনে। দুই ওপেনার তানজিদ তামিম ও এনামুল হক বিজয়ের ওপেনিং জুটিতে আসে ৫০ রান।

এনামুল ২২ বলে ১২ রানে ফেরার পর ৬ রান যোগ করতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৫ বলে ১) আউট হয়ে গেলেও দেখেশুনে খেলতে থাকেন তানজিদ। সতর্ক হয়ে খেলে ৫২ বলে হাঁকিয়ে ফেলেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।

এর আগে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জেনিথ লিয়ানাগের অপরাজিত ১০২ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে লড়াই করার মতো ২৩৫ (অলআউট) রানের পুঁজি পেয়েছে শ্রীলংকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )