1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, গাবতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। তার নাম আয়েশা আক্তার। এর প্রতিবাদে সিটি কলোনি সংলগ্ন গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সিটি কলোনির সামনে ৫০ বছর বয়সী আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন রাস্তায় ভিড় করে বিক্ষোভ করতে থাকেন। স্থানীয়দের বিক্ষোভের কারণে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।

দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় সিনিয়র স্যারেরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখনো শান্ত হয়নি। বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )