1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা

পাট খাতে অবদান রাখায় পুরস্কার পেয়েছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

পাট খাতে বিশেষ অবদান রাখা ও এই খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।

পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
১১ ক্যাটাগরি হলো—

১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/ উদ্ভাবক

২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি

৩. সেরা পাট উৎপাদনকারী চাষি

৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল

৫.পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল

৭.পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল

৯. বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং

১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।

উল্লেখ্য, পাট দিবস উপলক্ষ্যে ১৪ থেকে ১৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )