1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা

জিম্মিদের সুস্থ-স্বাভাবিকভাবে ফেরাত আমরা বদ্ধপরিকর: নৌ প্রতিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ায় দস্যুদের হাতে জিম্মি নাবিকদের যেকোনো মূল্যে সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর। পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে, কীভাবে আন্তর্জাতিক বিষয়গুলোর সঙ্গে যুক্ত হয়ে আমাদের নাবিকদের রক্ষা এবং জাহাজটা উদ্ধার করা যায়।

বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, যেকোনো মূল্যে আমাদের নাবিকদের দেশে ফেরত আনতে বাধ্য করবো। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ বাহিনীসহ সবার সঙ্গে কথা বলেছি, সহযোগিতা চেয়েছি।

জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যহত আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সোমালিয়া থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এ ঘটনা ঘটেছে। ফলে ধারণা করা হচ্ছে- জলদস্যুরা সোমালিয়ার। তবে তাদের এখনো চিহ্নিত করা যায়নি।

তিনি বলেন, সমগ্র বিশ্বের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে। গতকাল যখন আমরা এ সম্পর্কে অবহিত হই, তাৎক্ষণিকভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমাদের ডিপার্টমেন্ট অব শিপিং, তাদের সঙ্গে যে আন্তর্জাতিক উইংগুলো কাজ করে, তাদের অবহিত করা হয়েছে। আমাদের যেহেতু সার্বভৌমত্বের দায়িত্বে আছে বাংলাদেশ নেভি, তাদের সঙ্গে কথা হয়েছে। নেভির সঙ্গে অন্যান্য দেশেরও যোগসূত্র আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )