1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে কিচ্ছু নেই: পাপন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যাপক ভরাডুবি হয় বাংলাদেশের। বিশ্ব মঞ্চে ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক ও বিশ্বকাপে বাংলাদেশের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, তামিম ইকবালের বিশ্বকাপ না খেলার পেছনে দায়ী প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রতিবেদনে আরও বলা হয়, হাথুরু চাননি তামিম বিশ্বকাপ দলে থাকুক। এ কারণে বিশ্বকাপ শুরুর আগে বিতর্ক তৈরি হয়। যার কারণে বিশ্বকাপ দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম। এছাড়া বিশ্বকাপের ভরাডুবির পেছনে বোর্ডের দুই পরিচালকের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

শনিবার (৯ মার্চ) বোর্ড সভা শেষে গণমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই।’

তিনি আরও বলেন, ‘আজ (শনিবার) আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। যে দুজনের নাম এসেছিল ঐ দুজনকেও পড়ে শুনিয়েছি, দেয়ার ইজ নাথিং। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )