1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অধিনায়ক হয়ে আইপিএলে ফিরছেন পন্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৭ জন দেখেছেন

সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার রিশভ পান্ত। এবারের আইপিএল দিয়ে মাঠে ফিরছেন তিনি। শুধু তাই নয় একেবারে অধিনায়ক হয়ে আইপিএলে ফিরছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আইপিএলের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন পন্ত।

দিল্লি ক্যাপিটালসের সহ-স্বত্বাধিকারী পার্থ জিন্দাল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিশভ এখন পুরোপুরি ব্যাটিং অনুশীলন করছে, রানিং করছে। উইকেটকিপিংও শুরু করে দিয়েছে। আইপিএলের জন্য তাকে ফিট মনে হচ্ছে। সে শুরু থেকেই খেলবে এবং দলকে নেতৃত্ব দেবে বলে আমরা আশা করি।’

২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। শরীরের নানান জায়গায় অনেক ক্ষত তৈরি হয় তার। ২০২৩ সাল পুরোটাই হাসপাতালে লড়াই করতে হয় তাকে। আইপিএল, এশিয়া কাপ, বিশ্বকাপসহ বেশকিছু খেলা মিস করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )