1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন মুশতাক-তিশা দম্পতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন

তাড়া খেয়ে বইমেলা প্রাঙ্গণ ছাড়ার পর এবার নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি।শনিবার দিনগত রাতে এ দম্পতি রাজধানীর শাহবাগ থানায় গিয়ে নিরাপত্তার বিষয়ে সাধারণ ডায়েরি করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, মুশতাক-তিশা দম্পত্তি বইমেলার ঘটনা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

খন্দকার মুশতাক আহমেদ বলেন, আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বইমেলায় যেতে নিরাপত্তা চাইতেই শাহবাগ থানায় জিডি করেছি।

এর আগে শুক্রবার বিকাল ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় যান মুশতাক। একপর্যায়ে পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ক্ষোভের মুখে পড়েন এই দম্পতি। দুয়োধ্বনি দিয়ে তাদের বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়।

শুক্রবার বিকালে বইমেলার মিজান পাবলিশার্সে যান মুশতাক-তিশা দম্পতি। সেখানে ছিল মুশতাকের লেখা বই ‘তিশার ভালোবাসা’ ও ‘তিশা অ্যান্ড মুশতাক’। তাদের দেখে রীতিমতো ভিড় করছিলেন মেলায় আসা উৎসুক দর্শনার্থীদের অনেকে। মুশতাক-তিশা দম্পতি তখন ‘তিশার ভালোবাসা’ বইটি হাতে নিয়ে পাঠকদের কিনতে উৎসাহিত করছিলেন । এসময় একদল ক্রেতা-দর্শনার্থী তাদের তাড়া করেন। তাদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দেন।

পরে মেলা প্রাঙ্গণে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ দম্পতিকে নিরাপদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )