1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে টানা চতুর্থ জয়ে শীর্ষে রংপুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৫ জন দেখেছেন

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে টানা পঞ্চম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরে ফর্মের তুঙ্গে রয়েছে রংপুর। নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে দুশ্চিন্তায় পড়ে যাওয়া দলটি এরপর টানা চার ম্যাচে জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমানে রয়েছে।

রংপুরের ঠিক উল্টো অবস্থা দুরন্ত ঢাকার। তারা বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে মিশন শুরু করে। এরপর টানা পাঁচ ম্যাচে চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেটের পর আজ ফের রংপুরের বিপক্ষে হেরে যায়।

ঢাকা আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে রংপুরের মুখোমুখি হয়। এদিন মিরপুরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান করে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ৩৯ রান করেন রনি তালুকদার। ২০ বলে ৩৪ রান করেন সাকিব আল হাসান। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ২৯ রান করেন মোহাম্মদ নবি। আর ১০ বলে ১৬ রান করেন নুরুল হাসান।

১২০ বলে ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৮ ওভারে ১১৫ রানে অলআউট হয় দুরন্ত ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। রংপুরের হয়ে সাকিব ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নেন। মেহেদি হাসান, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )