1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শিরোপার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দলের লড়াই জমজমাট হলো না। এক নম্বরে থাকা লিভারপুলকে সহজেই হারাল আর্সেনাল। রোববার ৩-১ গোলে জিতে অলরেডদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে শিরোপার দৌড়ে ভালোভাবে যোগ দিল গানাররা।

সতীর্থের শট লিভারপুল গোলকিপার আলিসনের গায়ে লেগে ফিরে এলে বুকায়ো সাকা ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ১৪তম মিনিটে। কিন্তু দারুণ খেলেও লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। হাফ টাইমে যাওয়ার মুহূর্তে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোল হয়।

তবে দ্বিতীয়ার্ধে আলিসন ও ভার্জিল ফন ডাইকের ভুলে গোল খায় লিভারপুল। ৬৭তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে গোলের সুযোগ করে দেন তারা দুজন। আলিসন এগিয়ে এলেও ফন ডাইক সামনে থাকায় বল বিপদমুক্ত করতে পারেননি।

আর ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল। বরং ইনজুরি টাইমে আলিসনের পায়ের ফাঁক গলে জালে বল জড়ান লিয়ান্দ্রো ট্রসার্ড।

মৌসুমের দ্বিতীয় হারে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল। ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )