1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপিকে শান্তির পথে ফিরতে বললেন বাহাউদ্দিন নাছিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

সময় থাকতে শান্তি ও সুশৃঙ্খলতার পথে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যারা আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পেছনে বাধা হয়ে দাঁড়াবে তাদের আমরা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করব। দেশে যখন শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার ইশতেহার বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে তখনো একটি গোষ্ঠী আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। যারা দেশের মানুষকে শান্তি দিতে পারে না তারাই ষড়যন্ত্র করে। তাদের বলব- এখনো সময় আছে শান্তি ও সুশৃঙ্খলতার পথে ফিরে আসুন। দেশের মানুষকে নিয়ে ভাবুন। মানুষের জন্য সত্যিকারের রাজনীতির পথে ফিরে আসুন।

রোববার সকালে রাজধানীর সেগুন বাগিচায় পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে ঢাকা-৮ নির্বাচনি এলাকাধীন ১৯, ২০ ও ২১ ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাছিম এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসায় সিক্ত একটি দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি আওয়ামী লীগও দেশের জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের রাজনীতিতে বিশ্বাস করি না।আমরা মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের শোষণ ও বৈষম্যের মুক্তির জন্যই লড়াই সংগ্রাম করেছেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই। দেশের জনগণকে নিয়ে আমরা শেখ হাসিনার সঙ্গে আছি। এদেশের মানুষই আমাদের আস্থা ও ভরসা। তারাই আমাদের ঠিকানা ও আশ্রয়স্থল। আমাদের জবাবদিহিতা হলো তৃণমূলের মানুষের কাছে। আমরা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। আমাদের বিবেকবোধ, দায়িত্ববোধ ও কর্তব্যবোধ এ দেশের মানুষের সেবা করার জন্য আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, আমাদের মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি তার অনুপ্রেরণাস্থল হলো বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার পরামর্শ-নির্দেশনা অনুযায়ী আমরা সব সময় মানুষের পাশে থাকি। আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক দল মানুষের পাশে দাঁড়াতে পারে না তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। তারা কখনো মানুষকে আগলে রাখতে পারে না, বুকে টেনে নিতে পারে না। তাদের রাজনীতি শুধুমাত্র ব্যক্তি ও স্বার্থের। এই রাজনীতিকে আওয়ামী লীগ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি পুলিশ ছাড়া চলতে পারে না- বিএনপি নেতাদের এমন কথার জবাবে বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবজ্ঞা করিনি। আমরা মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভর করে আওয়ামী লীগের সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা চাই বাংলাদেশকে বিশ্ব দরবারে আসন দিতে।

শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলিপ রায়, আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন মিরাজ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার, ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম মাসুদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )