1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘ফিট না হলে ক্রিকেটই ছেড়ে দেবে সাকিব’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২১ জন দেখেছেন

চোখের সমস্যার কারণে গেল মাস খানেক ধরেই বেশ ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও পরিপূর্ণ সমাধান পাচ্ছেন না এই অলরাউন্ডার। চোখের সমস্যার প্রভাব পড়েছে তার ব্যাটিংয়ে। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ তিনি।

সাকিব যদি আগের মতো ফিট না হতে পারেন তাহলে ক্রিকেটই ছেড়ে দেবেন এমনটাই মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর কুমিল্লার হয়ে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি সে না ফিরতে পারে তাহলে ক্রিকেটই খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।’

দিন চারেক আগে সাকিবের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সালাউদ্দিন। সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।’

কয়কেও দিন আগেই সাকিবের ফিটনেস নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন, ‘উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। অনুশীলন করছে নিজে নিজেওন। ইভেনচুয়ালি অফ-ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )