1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে রওশনপন্থীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৮ জন দেখেছেন

জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, পার্টিতে এখন আর জিএম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই। নেতাকর্মীরা প্রতারক ও বাচালদের দেখতে চায় না। তারা দলের অনেক ক্ষতি করেছেন। পার্টির ইমেজ নষ্ট করেছেন।

আমরা পার্টিকে পুনরায় শক্তিশালী করছি।

শুক্রবার সকালে কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পল্লীবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাপার নবনিযুক্ত মহাসচিব কাজী মামুন।

এসময় তিনি আরো বলেন, বেগম রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে। আমরা পল্লীমাতাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব মামুন বলেন, কাদের-চুন্নুর জন্য দলের আজ বেহাল দশা। তাদের নেতৃত্বের প্রতি পার্টির নেতাকর্মীদের আস্থা নেই। প্রয়োজনে পার্টিতে তাদের অন্য কোনো দায়িত্ব দেয়া হবে।

এর আগে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পল্লীবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনূর রশিদ।

এসময় তার সঙ্গে ছিলেন জাপার নবনিযুক্ত মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ঢাকা মহানগর উত্তর জাপার আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মহানগর জাপার সদস্য সচিব ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, নব্বই পরবর্তী জাতীয় ছাত্র সমাজের জনপ্রিয় সভাপতি ও প্রভাবশালী ছাত্র নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, দলের যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, জাপা নেতা খোরশেদ আলম খোশু, কেন্দ্রীয় সদস্য শাহীন আরা সুলতানা রিমা, শেখ রুনা, মহানগর জাপা নেতা মাসুম আহমেদ, মুকুল আহমেদ, আবুল হাশেম, মো. আসাদ ও জাতীয় ওলামা পার্টির মাওলানা সোহরাব হোসেন প্রমুখ।

পরে পল্লীবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনূর রশিদ। কার্যালয় পরিদর্শন ও পার্টির স্টাফদের খোঁজখবর নেন তিনি।

পরে কার্যলয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব।

দেড় ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান শেষে কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন নবনিযুক্ত মহাসচিব ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )