1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিয়ের খবর প্রকাশের এক ঘণ্টা পরই বাংলাদেশের মাঠে শোয়েব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৪২ জন দেখেছেন

২২ ঘণ্টা আগে গতকাল শুক্রবার ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হয় শোয়েব মালিকের বাংলাদেশে আগমনের খবর। শনিবারের ম্যাচে তার উপস্থিতি তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায়। ম্যাচ শুরুর একঘণ্টা আগে আরেকটা চমক উপহার দিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই দ্বিতীয় বিয়ে সেরেছেন তিনি।

সেই ছবি প্রকাশ্যে এনেছেন রংপুর ম্যাচের ঠিক আগে।

আজ শনিবার আচমকাই ঘোষণা দিয়েছেন নতুন করে বিয়ের খবর। এর ঘণ্টা খানেকের মধ্যেই মাঠের ক্রিকেটে নামতে যাচ্ছেন শোয়েব মালিক। সেটাও আবার বিপিএলে।

রংপুর রাইডার্সের বিপক্ষে মুখোমুখি ফরচুন বরিশাল। বলতে গেলে, মিরপুর থেকেই নিজের বিয়ের খবর দুনিয়াকে জানান দিয়েছেন শোয়েব মালিক।

বরিশালের হয়ে শুরুর একাদশেই খেলছেন মালিক। গতকাল সকালেই ঢাকা এসে পৌঁছেছিলেন পাকিস্তানি এই তারকা ক্রিকেটার।

নতুন জীবনে পা রাখার খবরের দিনে মাঠে নেমে ভালো করতে পারবেন কী না মালিক সেটাই এখন দেখার বিষয়।

দু’দিন আগেই তার স্ত্রী ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বিচ্ছেদ গুঞ্জন উসকে দেন। এরপরেই বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন শোয়েব মালিক। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন বিয়ের কথা। পাত্রী পাকিস্তানের মডেল ও অভিনেত্রী সানা জাভেদ।

বিয়ের পরপরই সানা নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও পরিবর্তন এনেছেন। এখন তার নাম সানা শোয়েব মালিক।

বিয়ের ছবি প্রকাশ করে শোয়েব মালিক কুরআনের একটি আয়াত ক্যাপশনে জুড়ে দিয়েছেন। যেখানে লেখা, ‘নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। ’ শোয়েবের স্ত্রী সানা মূলত পাকিস্তানের একজন অভিনেত্রী এবং মডেল। একইসঙ্গে মেকআপ আর্টিস্টও বটে। তার জন্ম ২৫ মার্চ, ১৯৯৩। পাকিস্তানি এই মডেলেরও এটি দ্বিতীয় বিয়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )