1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিয়ের পর মাঠে নেমেই ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচসেরা খালেদ, জয়ে শুরু বরিশালের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৬১ জন দেখেছেন

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসেন পেস বোলার সৈয়দ খালেদ আহমেদ। গত ১০ জানুয়ারি নিজের অফিসিয়াল ফেসবুকে বিয়ের করার বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সি এই তারকা পেসার।

বিয়ের পর আজ প্রথম ম্যাচ খেললেন জাতীয় দলের এই তারকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় ম্যাচে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খালেদ আহমেদের গতির মুখে পড়ে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সমর্থ হয় রংপুর।

দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শামীম হোসেন পাটোয়ারি। বরিশালের হয়ে খালেদ আহমেদ ৪ ওভারে ৩১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ৩ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল। দলের জয়ে ২৪ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৪ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ২৭ বলে ২৬ রান করেন মুশফিকুর রহিম। ১৮ বলে ২০ রান করেন মিরাজ। ১১ বলে ২০ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ৩১ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন পেস বোলার খালেদ আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )