1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

পুলিশের দ্বিতীয় জয়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

প্রিমিয়ার ফুটবল লিগে পুলিশ এফসি আবার জয়ের মুখ দেখেছে। এবার হারিয়েছে শেখ রাসেলের মতো দলকে। কিংসের মাঠে হওয়া এই খেলায় পুলিশ ১-০ গোলে হারায় শেখ রাসেলকে। ৬৫ মিনিটে গোল করেন ভেনেজুয়েলার ফুটবলার এডওয়ার্ড এনরিক মারলো। দলকে জিতিয়ে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি।

এই জয়টা পুলিশের জন্য অনেক বড় জয় এবং পুলিশের ক্ষতস্থানে প্রলেপ দিয়েছে। আগের ম্যাচে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ১-০ গোলে হেরেছিল পুলিশ। সেই গোলটা ছিল আত্মঘাতী। ৩০ ডিসেম্বর ময়মনসিংহের মাঠে পুলিশ-শেখ জামাল গোলের জন্য লড়াই করছিল। প্রথমার্ধ ছিল গোল শূন্য।

ম্যাচের ৫৫ মিনিটে একটা ভুলেই পুলিশের সর্বনাশ। ঈসা ফয়সালকেই দায়ী করা হয় গোলের জন্য। সেই গোল আর শোধ দিতে পারেনি পুলিশ। কালকের জয় পুলিশের অধিনায়ক ঈসা ফয়সালকে শান্তি দিয়েছে। ম্যাচসেরা পুরস্কার তুলে দেন কোচ শফিকুল ইসলাম মানিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )