1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রাজনীতির মাঠে নাম্বার ওয়ান শেখ হাসিনা: সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ১৫৫ জন দেখেছেন

 

নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব। শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শপথ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘দীর্ঘমেয়াদি কাজ করার যদি সুযোগ পাই, যদি সুযোগ হয় তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালবেসেছে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার। টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে। সেজন্য আমি প্রস্তুত আছি।’

এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে টাইগার অধিনায়ক আরও বলেন, ‘রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার মনে হয় সেটাই আমার জন্যে যথেষ্ট হবে। একইসঙ্গে কোনো দায়িত্ব এলেও সেটা পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )