1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

আইফোন ব্যবহারে নিষেধজ্ঞার পরিধি বাড়াল চীন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

চীনে নানা সরকারি সংস্থা এবং সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে আইফোনসহ অন্যান্য বিদেশি ফোন বহন ও ব্যবহারে নতুন করে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে।

এই নিষেধাজ্ঞার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় দুই মোবাইল ফোনকে নিজেদের বাজারে সীমিত করে আনল চীন।

গত দুই মাসে উচ্চ সম্ভবনাময় বাজার হিসাবে পরিচিত চীনের ‘উপকূলীয় অঞ্চল’সহ অন্তত আটটি প্রদেশের বিভিন্ন প্রাদেশিক প্রতিষ্ঠান ও সরকারি বিভাগ তাদের কর্মীদের স্থানীয় ব্র্যান্ডের ফোন বহন করার নির্দেশনা দিয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মোটা দাগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্ভরশীলতা কমিয়ে দেশটির নিজস্ব ব্র্যান্ড হুয়াওয়ের জনপ্রিয়তা বাড়াতে এ নাটকীয় উদ্যোগ নিয়েছে বেইজিং।

স্পর্শকাতর বিভাগের কর্মীদের বিদেশি ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরও আগে থেকেই ছিল, সেই নিষেধাজ্ঞার আওতা বর্ধিত করে আরও অনেক বেশি সরকারি বিভাগ এমনকি প্রাদেশিক সংস্থাকেও অন্তর্ভুক্ত করেছে শি জিনপিং প্রশাসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )