1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শেখ জামালের সঙ্গে সাকিবের দুই বছরের চুক্তি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে খেলবেন আগেই নিশ্চিত হয়েছিল। ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলবেন দেশের শীর্ষ ক্লাব শেখ জামাল ধানমন্ডিতে। আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে গতকাল দুই বছরের চুক্তিও স্বাক্ষর করেছে ক্লাবটি। শেখ জামাল ক্লাব প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন ও ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজন হয়েছে মেম্বার্স নাইট। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান প্রধান অতিথি হিসেবে এ বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘খেলাধুলা আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। তাই খেলাধুলার উন্নয়নে বসুন্ধরা গ্রুপ এগিয়ে আসছে ও সব সময় তা অব্যাহত থাকবে। আমরা ক্রীড়া উন্নয়নে কাজ করেই যাব।’

এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে সাকিব খেলবেন ঘোষণা দেওয়া হলে করতালি দিয়ে অভিনন্দন জানানো হয়। সাকিবও বলেন, ‘শেখ জামালের মতো বড় দলে যোগ দিয়ে আমি খুশি; আমার খুবই ভালো লাগছে। শেখ জামাল আজ দেশের ক্রিকেট ও ফুটবলে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। এর পেছনে ক্লাব সভাপতি সাফওয়ান ভাইয়ের অবদানের কথা স্বীকার করতে হবে। দোয়া করবেন শেখ জামাল ক্রিকেট ও ফুটবলে যেন লিগ চ্যাম্পিয়ন হতে পারে।’

অনুষ্ঠানে গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের, টি স্পোর্টসের প্রধান নির্বাহী পরিচালক ইশতিয়াক সাদেকসহ ক্লাবের অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত ও ম্যাজিক শোর আয়োজন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )