1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মেসি ও আর্জেন্টিনা ভক্তদের সুখবর দিলেন স্কালোনি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ জন দেখেছেন

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাঠেই হারায় আর্জেন্টিনা। তবে ম্যাচটি ছাপিয়ে তখনই আর্জেন্টাইনদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তাদের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। কারণ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার আভাস দিয়েছিলেন তিনি।

মেসি-ডি মারিয়াদের এবং তাদের উত্তরসূরীদের আরও শক্তিশালী একজন কোচ দরকার, এমন মন্তব্যই করেছিলেন ৪৬ বছর বয়েসি এই আর্জেন্টাইন কোচ। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গুঞ্জনই কানে এসেছে। অবশ্য এর পেছনের কারণ হিসেবে আর্জেন্টিনার গণমাধ্যমগুলোর দাবি ছিল ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে মতবিরোধের জেরেই নাকি নিজের পদ ছাড়তে চান কোচ স্কালোনি। আবার ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক সামনে এনেছিল মেসির সঙ্গে তার দ্বন্দ্বের খবর।

অন্যদিকে, কোচ স্কালোনিসহ বাকি কোচিং প্যানেলের প্রত্যেকেই বিশ্বকাপের শিরোপা জেতায় ঘোষিত বোনাস বুঝে পাননি এমন কথাও প্রকাশ্যে এসেছে। স্কালোনির পদত্যাগের আলোচনা শুরু হওয়ার পরই তার সঙ্গে বারবার যোগাযোগ করতে শুরু করে দলের খেলোয়াড়রা। কোচকে অনুরোধও জানানো হয়েছিল পদ না ছাড়ার জন্য। স্কালোনিও জানিয়েছিলেন, খেলোয়াড়দের সঙ্গে আলাপ করেই নিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

অবশেষে নিজের মত কিছুটা বদলেছেন কোচ স্কালোনি। নিজেই জানিয়েছেন তার লম্বা সময় কোচ থাকার বার্তা। সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং লাৎজিও ম্যাচে হাজির ছিলেন বিশ্বকাপজয়ী কোচ। এরপরই নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন তিনি।

ম্যাচশেষে এই কোচ বলেন, ‘আমার এবং কোচিং স্টাফের লক্ষ্য আমরা যা অর্জন করেছি, লম্বা সময় ধরে তার প্রমাণ করে যাওয়া।’ মেট্রোপলিটানো স্টেডিয়ামে বসে এই কোচ আরও উল্লেখ করেছিলেন, ‘মূল বিষয়টা হচ্ছে, এটা পরখ করে দেখা আমরা যা অর্জন করেছি, সেটার জন্য সত্যিই আমরা যোগ্য কিনা। এখনও আমরা সেখানেই আছি। তাই প্রথম দিনের পর থেকে আজ পর্যন্ত কিছুই পরিবর্তন হয়নি।’

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘আমি এ কারণেই মাদ্রিদে এসেছি। রদ্রিগো ডি পল এবং নাহুয়েল মলিনার সঙ্গে এসব নিয়ে কথা বলব (দুজনেই অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়)।’ এছাড়া বড়দিনের ছুটির আগেই মায়ামিতে দলের অধিনায়ক লিওনেল মেসির সঙ্গেও কথা বলতে চান কোচ স্কালোনি। এরপরেই দুজন মিলে যাত্রা করবেন আর্জেন্টিনার রোজারিও শহরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )