1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

পদ্মা সেতুর মাওয়া অংশে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হেলপার ও একজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল চারটার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সেতুর ওপর কাজ চলমান থাকায় এক লাইনে গাড়ি চলছিল। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এতে বাসের এক হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পদ্মা উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সেতুর ওপর সড়ক ডিভাইডার দিয়ে কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )