1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মেসি ২০৩৪ বিশ্বকাপেও খেলুক, চাওয়া ফিফা সভাপতির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের ফুটবল ক্যারিয়ারে পূর্ণতা দান করেন লিওনেল মেসি। বয়সটা ৩৬ হওয়ায় এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা আগামী বিশ্বকাপে মেসি থাকবেন কি না! তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চান মেসি ‘২০৩৪’ বিশ্বকাপেও খেলুক।

মেসি হলেন ফুটবল বিশ্বের সেরারদের সেরা। অনেক আগেই ফুটবলের প্রায় সবকিছুই অর্জন করেছিলেন লিওনেল মেসি। শুধু আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতাটাই বাকি ছিল তার। আর সেটাও পূর্ণ করেছেন ২০২২ কাতার বিশ্বকাপে। তবে এখনো পুরোদমে খেলা চালিয়ে যাচ্ছেন মেসি।

মেসি আর কত বছর খেলা চালিয়ে যাবেন তা এখনি নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা। তবে আগামী বছরই ৩৭ এ পা দিবেন এই ফুটবল জাদুকর। তাই বয়স দেখে অনুমান করা যায় ফুটবল ক্যারিয়ারটা হয়তো আর দীর্ঘদিন নেই মেসির। তবে তার ভক্ত-সমর্থকেরা আশা করে ২০২৬ বিশ্বকাপও খেলবেন এই ফুটবল জাদুকর।

কিন্তু এক্ষেত্রে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চাওয়া আরো বেশি। তিনি চান মেসি ২০২৬ বিশ্বকাপসহ আরো দুইটি অর্থাৎ ২০৩০ এবং ২০৩৪ বিশ্বকাপ আসরেও অংশগ্রহণ করুক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসির পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগামী আসর, তার পরের আসর এমনকি ২০৩৪ সালের আসরও। সে (মেসি) যতদিন পর্যন্ত খেলতে চায়!

ফিফা সভাপতি হয়তো বিষয়টি মজার ছলেই বলেছেন। তবে এ বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত নন খুদ মেসি। তিনি  ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভাবছেন না। এখন তার প্রধান লক্ষ্য ২০২৪ কোপা আমেরিকায় অংশগ্রহণ করা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )