1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নতুন রেকর্ড গড়ার দিকে চোখ গার্দিওলার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা ছয় ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত করে ম্যানচেস্টার সিটি। তবে এরপরই ছন্দপতন, হেরে বসে পরপর দুই রাউন্ডে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা তিন জয়ের পর ফের খেই হারিয়ে সবশেষ তিন রাউন্ডে পয়েন্ট হারিয়েছে দলটি। এমন অধারাবাহিকতার কারণে তাদের আবারও লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে কোচ পেপ গার্দিওলার আত্মবিশ্বাসে কোনো চিড় ধরেনি।

খেলোয়াড়দের ওপর আস্থা রেখে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে টানা চারটি লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন এই স্প্যানিয়ার্ড। ১৪ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে তিনে আছে সিটি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে আছে। আর ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। গত মৌসুমেও শুরু থেকে লম্বা সময় পর্যন্ত আর্সেনালের চেয়ে পিছিয়ে ছিল সিটি। তবে শেষের দিয়ে বাজিমাত করে তারাই। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ক্লাব হিসেবে জেতে টানা তিনটি প্রিমিয়ার লিগের ট্রফি। এবার নতুন রেকর্ড গড়ার দিকে চোখ গার্দিওলার।

লিগে আজ বুধবার অ্যাস্টন ভিলার মাঠে খেলবে সিটি। আগের দিন সংবাদ সম্মেলনে শিরোপা ধরে রাখার সম্ভাবনা নিয়ে সাবেক বার্সেলোনা কোচ গুয়ার্দিওলা বললেন, কাজটা কঠিন হলেও সামর্থ্য আছে তাদের। তিনি বলেন, আজ আমার মন বলছে আমরা প্রিমিয়ার লিগ জিতব। আমরা যদি লিভারপুল বা (মৌসুমের শুরুর দিকের) টটেনহ্যাম হটস্পারের মানে খেলি, তাহলে আমরা আবার পারব। টানা তিনটি ড্রয়ের পর মানুষ বিশ্বাস করছে না, কিন্তু আমরা সেটা করে দেখাব। আমরা জানি এটা সহজ নয়, কোনো দল এখনও কাজটা করতে পারেনি (টানা চারবার প্রিমিয়ার লিগ জয়) এবং এর অর্থ কাজটা কঠিন।

সবশেষ ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সিটি। এর আগে চেলসির মাঠে ৪-৪ ড্রয়ের পর লিভারপুলের সঙ্গে ১-১ সমতায় শেষ করে গুয়ার্দিওলার দল। এই ম্যাচগুলোতে বেশি গোল হজম করাটা চিন্তার কারণ বলে উল্লেখ করেছেন গুয়ার্দিওলা। তবে দলটির এই পরিসংখ্যান গত মৌসুমের তুলনায় অবশ্য ভালো, সেবার তারা ট্রেবল জিতেছিল।

আসছে ম্যাচের আগে দলটির জন্য আছে স্বস্তির খবর। চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত ডিফেন্ডার জন স্টোন্স। মিডফিল্ডার রদ্রি নিষেধাজ্ঞায় থাকায় এই ম্যাচে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন ইংলিশ ডিফেন্ডার স্টোন্স। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারবেন না অ্যাটাকিং মিডফিল্ডার জ্যাক গ্রিলিশও। আর ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলে খেলতে পারেন উইঙ্গার জেরেমি দোকু।

১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিলা। সিটির জন্য চিন্তার কারণ হতে পারে একটি পরিসংখ্যান; ইংল্যান্ডের শীর্ষ লিগে নিজেদের মাঠে সবশেষ ১৩ ম্যাচেই জিতেছে ভিলা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )