1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

দেশকে ব্যর্থ করতে চাইলে রুখে দেওয়া হবে : বাহাউদ্দিন নাছিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘যারা অপরাজনীতি করে বাংলাদেশকে ব্যর্থ করতে চায় তাদের আমরা রুখে দেব। আমরা আর কাউকে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দিব না। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে, জনগণের উপস্থিতিতে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কোনো বাধা আমাদের দমিয়ে রাখতে পারবে না।’

আজ শনিবার বিকালে পল্টন কমিউনিটি সেন্টারে সাবেক ৩৬ বর্তমান ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কাজী গোলাম কুদ্দুস নবীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা নির্বাচনী আচরণবিধি মেনে সকলকে সাথে নিয়ে মানুষের কাছে যাব। আমরা বঙ্গবন্ধুর মার্কা নৌকার জন্য সবার কাছে দোয়া ও ভোট চাইব। আপনাদের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। দেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসে। আমরা সারাদেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাব, এটা আমাদের অঙ্গীকার ও আকাঙ্ক্ষা। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের আকাঙ্ক্ষা পূরণ করবেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো কারণে ভুল-বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে আহ্বান জানাব, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেদের মধ্যে কোনো কষ্ট রাখব না। ঘরের শত্রু বিভীষণ হয়। এখন আমাদের মধ্যে আর কোনো বিভীষণের মতো কাজ করার সুযোগ নেই। আমরা এক হয়ে হাতে হাত মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করব।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী হলো দেশপ্রেমিক এবং সৎ ও সাহসী। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস রাখি। আমরা দেশের ও দেশের মানুষের স্বার্থের জন্য কাজ করি। আমাদের একজন বিশ্বনেত্রী রয়েছেন। তিনি থাকায় আমাদের কোনো ভয় নেই। আমরা কোনো অন্যায়কে মেনে নিব না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )