1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

বীর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন একমাত্র প্রধানমন্ত্রী করেন: শিক্ষামন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন। বর্তমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মূল্যায়ন করছেন।

শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সদর ও হাইমচর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘর ছোট হতে পারে আপনাদের মন ছোট নয়। আপনাদের মনের ভেতরে একটা করে সমগ্র বাংলাদেশ রয়েছে। দেশ আমাদের মা, এই মায়ের সম্মান রক্ষা করতে জাতির পিতার ডাকে এক কথায় যুদ্ধে চলে গেছেন। নিজের পরিবারের কথা এক ফোঁটাও ভাবেন নাই। চোখের সামনে নিজ সহযোদ্ধাদের হারিয়েও থেমে জান নি। আজকে আপনাদের সেই ত্যাগের কারণে এই স্বাধীন বাংলাদেশ। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধারা ভাতা, চিকিৎসাসহ সব ধরনের সুবিধা দিয়েছেন।

দীপু মনি বলেন, জাতির পিতাকে হত্যার পর সবকিছু নিষিদ্ধ হয়ে গিয়েছিল। ৭৫ এর পরে অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে প্রথম পাঁচ বছরের অসংখ্য উন্নয়ন করেছেন। ২০০৯ সালে যখন বঙ্গবন্ধুর কন্যা আবারও সরকার গঠন করলেন, একে একে যুদ্ধাপরাধীসহ বঙ্গবন্ধুর হত্যার বিচার কার্যক্রম শুরু করেন। গত ১৫ বছরের সবার সহযোগিতায় দেশ পরিচালনার দায়িত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ এখন বদলে গেছে। এখন মাছ, ধান উৎপাদনে বিশ্বে আমরা একটা বিশেষ জায়গায় এসেছি। একজন নেতা ঠিক থাকলে যে দেশ ঠিক জায়গায় যায় শেখ হাসিনা তারই প্রমাণ।

সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এম এ ওয়াদুদ।

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সদর উপজেলার আহ্বায়ক সুমন সরকার জয়ের সঞ্চালনায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য  দেন, হাইমচর উপজেলা ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়াজী ও হাইমচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিজি প্রমুখ।

চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভুঁইয়া, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৃণাল সাহা, মহসিন পাঠান, কেন্দ্রীয় যুব লীগের সদস্য ও  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল চাঁদপুর জেলা আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )