1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

রওশন এরশাদের আসন ফাঁকা রাখল জাতীয় পার্টি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮৯ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি।

আজ সোমবার বিকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ঘোষণা শেষে তিনি এ বিষয়টি জানান।

রওশন এরশাদের মনোনয়ন ফরম না তোলা প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের চেয়ারম্যানের সঙ্গে পারিবারিকভাবে তার (রওশন এরশাদ) মান-অভিমানের বিষয় আছে কি না সেটা আমরা জানি না। তার সঙ্গে আমাদের মান-অভিমানের সুযোগ নেই।

তিনি বলেন, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাকে একাধিকবার ফোন করেছেন। প্রথমে দুটি ফরমের কথা বলেছেন, পরে তিনটি ফরমের কথা বলেছেন। আমার চেয়ারম্যান আমাকে বলেছেন, উনি তিনটি ফরমের কথা বলেছেন, তিনি এলে তিনটা ফরমই দিও। আমি বলেছি, আপনি যদি লোক পাঠান বা আপনি যদি হুকুম করেন, নির্দেশ দেন আমি নিজে গিয়ে দিয়ে আসব আপনাকে। তিনি আমাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই কোনো লোকও পাঠান নাই।

এদিকে, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়াও কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )