1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস, নিখোঁজ পাঁচজন পাগলা মসজিদের দানবাক্সে মিলল বিপুল স্বর্ণ-রূপা, নিলামের প্রস্তুতি আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, চতুর্থ দিনে জমে উঠেছে লড়াই কাতারের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি নিয়ে আলোচনা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের নতুন উদ্যোগ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন রিয়াদ বিমানবন্দর বন্ধ, ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট বাতিল পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক পদ্মার ভাঙনে দুই বছরে ঘরছাড়া ১,৮০৩ পরিবার, অনিশ্চয়তায় শত শত মানুষ

হজের জন্য ১৩ দিনে ৮২৪ জনের নিবন্ধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

আগামী বছর পবিত্র হজে যেতে ইচ্ছুকদের জন্য চূড়ান্ত নিবন্ধনের জন্য গত ১৫ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। এই ১৩ দিনে নিবন্ধন করেছেন ৮২৪ জন।

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্ধারিত পোর্টাল থেকে পাওয়া তথ্য মতে, আজ সোমবার দুপুর পর্যন্ত ১৩ দিনে হজের জন্য নিবন্ধন করেছেন ৮২৪ জন। এর মধ্যে সরকারি পর্যায়ে ২৯৬ জন আর বেসরকারি পর্যায়ে ৫২৮ জন।

বাংলাদেশ থেকে আগামী বছর হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি কোটায় ১ লাখ ১৭ হাজার জন হজ পালনের সুযোগ পাবেন। গতবারের তুলনায় এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার আসন বেশি নিবন্ধন করার সুযোগ থাকছে।

এবার সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হবে। বিশেষ হজ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা খরচ হবে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )