1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস, নিখোঁজ পাঁচজন পাগলা মসজিদের দানবাক্সে মিলল বিপুল স্বর্ণ-রূপা, নিলামের প্রস্তুতি আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, চতুর্থ দিনে জমে উঠেছে লড়াই কাতারের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি নিয়ে আলোচনা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের নতুন উদ্যোগ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন রিয়াদ বিমানবন্দর বন্ধ, ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট বাতিল পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক পদ্মার ভাঙনে দুই বছরে ঘরছাড়া ১,৮০৩ পরিবার, অনিশ্চয়তায় শত শত মানুষ

প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে ৯ রাজনৈতিক দলের ১৪ শীর্ষ নেতার সাক্ষাৎ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৯টি রাজনৈতিক দলের শীর্ষ ১৪ জন নেতার একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তারা এ সাক্ষাৎ করেন। এসময় জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নেতৃবৃন্দ সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য তারা শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। পরে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ক্যালিওগ্রাফি উপহার দেন।

সাক্ষাতে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো হলো- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )