1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস, নিখোঁজ পাঁচজন পাগলা মসজিদের দানবাক্সে মিলল বিপুল স্বর্ণ-রূপা, নিলামের প্রস্তুতি আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, চতুর্থ দিনে জমে উঠেছে লড়াই কাতারের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি নিয়ে আলোচনা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের নতুন উদ্যোগ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন রিয়াদ বিমানবন্দর বন্ধ, ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট বাতিল পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক পদ্মার ভাঙনে দুই বছরে ঘরছাড়া ১,৮০৩ পরিবার, অনিশ্চয়তায় শত শত মানুষ

চট্টগ্রামে অবরোধবিরোধী মিছিল-সমাবেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

বিএনপি জামায়াতের ডাকা সারাদেশে হরতাল, অবরোধ, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। বৃহস্পতিবার নগরের নিমতলা বিশ্ব রোড় মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এসময় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, বিএনপি-জামাত অযৌক্তিকভাবে অনির্দিষ্টকালের হরতাল, অবরোধ ডেকে হত্যাযজ্ঞ ও দেশের জনগণের অধিকার হরণের অপরাজনীতিতে মেতে উঠেছে। এখনই সময় হয়েছে এদের বিষ দাঁত ভেঙে দেওয়ার। বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে।

চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও ইমতিয়াজ আহমেদ বাবলার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক লীগ নেতা জামিল আহমেদ মিলন, এফএ চৌধুরী বাদল, সালাউদ্দিন বাবর, দিদার উদ্দিন, মো. মতি, ফরহাদ আবদুল্লাহ, মো. ইসমাইল, রেজাউল করিম মামুন, মো. সালাউদ্দিন, সোহেল রানা, মাহমুদুল ইসলাম শিপন, সাজিবুল ইসলাম সজিব, আব্দুল জব্বার জনি, জহির রায়হান, মো. মিজান, মোশারফ আলী শাপলু, শাহজাহান বাপ্পি, ইমাম উদ্দিন রনি, রমজান আলী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )