1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস, নিখোঁজ পাঁচজন পাগলা মসজিদের দানবাক্সে মিলল বিপুল স্বর্ণ-রূপা, নিলামের প্রস্তুতি আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, চতুর্থ দিনে জমে উঠেছে লড়াই কাতারের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি নিয়ে আলোচনা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের নতুন উদ্যোগ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন রিয়াদ বিমানবন্দর বন্ধ, ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট বাতিল পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক পদ্মার ভাঙনে দুই বছরে ঘরছাড়া ১,৮০৩ পরিবার, অনিশ্চয়তায় শত শত মানুষ

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এফবিসিসিআই)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত চিঠিতে আয়কর আইন-২০২৩-এর ৩৩৪ নম্বর ধারার আলোকে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। এফবিসিসিআই বলছে, নতুন আয়কর আইন-২০২৩ প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে এবার করদাতারা প্রস্তুতি নেওয়ার তেমন সময় পাননি। সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না। নতুন আয়কর আইনে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে। রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধি করতে হলে কর দিবস ৩০ নভেম্বরের পর অন্য কোনো দিনে পালনের ঘোষণা দিতে পারে এনবিআর। কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়ের শেষ দিন ৩০ নভেম্বর। দেশে বর্তমানে ৯৪ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। গত অর্থ বছরে ৩৫ লাখ ২৯ হাজার রিটার্ন দাখিল করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )