1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বাংলার জনগণ সব চাপকে মোকাবিলা করবে : বাহাউদ্দিন নাছিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলার জনগণ সব চাপকে মোকাবিলা করবে। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করে। এ আয়োজনে বাংলাদেশের মানুষ ভোটে অংশগ্রহণ করে।

সোমবার সকালে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, মানুষ ভোট দেবে, এটা তার অধিকার। মানুষকে ভয় দেখিয়ে, জোর করে, নির্বাচন বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ঐতিহ্যগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এই অফিসকে ঘিরেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচরণ, উৎসাহ, আন্দোলন, সংগ্রাম, লড়াই, ত্যাগ-তিতিক্ষা- সবকিছুতেই আওয়ামী লীগ নেতাদের আশ্বস্ত ঠিকানা হলো বঙ্গবন্ধু এভিনিউ।

এ কারণে এই জায়গাটিতে এত মানুষের আগমন ঘটছে জানিয়ে তিনি বলেন, অনেকে আসছে কেমনভাবে মনোনয়নপত্র বিক্রি হয়, তা দেখার জন্য বা কারা কেনে তা জানার জন্য। আবার অনেকে আসে উৎসবে অংশ নেওয়ার জন্য।

বাহাউদ্দিন নাছিম বলেন, তৃতীয় দিনের মতো প্রার্থীরা দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাদের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করছে। দলের নেতাকর্মীরা উৎসবের মধ্য দিয়ে মনোনয়ন ফরম কিনছেন। এতে প্রমাণিত হয় দেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খুব আগ্রহে রয়েছে।

এর আগে সকাল ১০টা থেকে আওয়ামী লীগের কার্যালয়ে তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )