1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

দক্ষিণ আফ্রিকার সফরে টাইগ্রেসদের স্কোয়াট ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

চলতি নভেম্বর মাসেই দক্ষিণ আফ্রিকায় সফর করবেন নারীরা। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ নিয়ে আলাদা সিরিজ অনুষ্ঠিত হবে। গতকাল এই সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বিসিবির ঘোষিত স্কোয়াডে সবশেষ সিরিজে স্কোয়াডে থাকা সানজিদা আক্তার ও নিশিতা আক্তার মূল দল থেকে বাদ পড়েছেন। তারা জায়গা পেয়েছেন চার জনের স্ট্যান্ডবাই তালিকায়। অন্যদিকে এই সিরিজে দলে ফিরেছেন অলরাউন্ডার লতা মণ্ডল। তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ভারতের বিপক্ষে সিরিজে ওয়ানডেতে।

 

এ সফরের জন্য আগামী ২৫ নভেম্বর দেশ ছাড়ার কথা আছে বাংলাদেশ নারী দলের। আগামী ৩ ডিসেম্বর বেনোনিতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ৩ ম্যাচের সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে কিম্বার্লিতে। পরবর্তী সময় আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে। পচেফস্ট্রুম ও বেনোনিতে হবে বাকি দুটি ম্যাচ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ছাড়া এ সফরের সব কটি ম্যাচই দিবা-রাত্রির।

 

এক নজরে বাংলাদেশ স্কোয়াড

 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

 

স্ট্যান্ড বাই

 

শারমিন আক্তার, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, নিশিতা আক্তার।

 

দক্ষিণ আফ্রিকা সফরের সূচি

 

টি-টোয়েন্টি সিরিজ

 

০৩ ডিসেম্বর, প্রথম টি-টোয়েন্টি, সন্ধ্যা ৬টা, বেনোনি।

 

০৬ ডিসেম্বর, দ্বিতীয় টি-টোয়েন্টি, রাত ১০টা, কিম্বার্লি।

 

০৮ ডিসেম্বর, তৃতীয় টি-টোয়েন্টি, রাত ১০টা, কিম্বার্লি।

 

ওয়ানডে সিরিজ

 

১৬ ডিসেম্বর, প্রথম ওয়ানডে, সন্ধ্যা ৬টা, ইস্ট লন্ডন।

 

২০ ডিসেম্বর, দ্বিতীয় ওয়ানডে, সন্ধ্যা ৬টা, পচেফস্ট্রুম।

 

২৩ ডিসেম্বর, তৃতীয় ওয়ানডে, সন্ধ্যা ৬টা, বেনোনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )